ফরিদগঞ্জ প্রতিনিধি :
মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
বৃহস্পতিবার (৯জুন) সকালে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা ও তৌহিদী জনতার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসুল্লী অংশগ্রহণ করে। বিক্ষোভ মিছিলটি মাদ্রাসার সামনে থেকে শুরু হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসার সামনে এসে শেষ হয়। মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সমাবেশে মাদ্রাসার অধ্যক্ষ ড. এ কে এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুফতি আনোয়ার মোল্লা, হেড মুহাদ্দিস মমিনুল ইসলাম, আ ফ ম সাইফুল্ল্যাহ, মুফতি মো. আনোয়ার হোসেন, সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, মাও. ইউনুছ প্রমুখ।
সমাবেশে বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় বক্তারা অবিলম্বে হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্যকারীদের বিচার করা এবং রাষ্ট্র হিসেবে ভারত সরকারকে ক্ষমা চাওয়ার আহŸান জানান। একই সাথে ভারতীয় পণ্য বয়কট করার আহŸান জানান তারা।
উল্লেখ্য, মাস খানেক আগে একটি টকশোতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন নুপুর শর্মা। পরে তার বক্তব্যের সমর্থনে টুইট করেন দলের মিডিয়া ইনচার্জ নবীন কুমার জিন্দাল। এসবের জেরে দেশে-বিদেশে ব্যাপক ক্ষোভ দেখা দিলে পরিস্থিতি সামাল দিতে তাদের দু’জনকে দল থেকে বহিষ্কার করা হয়।
ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ – Rknews71
-
ডেস্ক নিউজ - আপডেট : ০২:৪২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
- 115
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















