ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে যুব কল্যাণ তহবিলের অনুদানের চেক বিতরণ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক কর্মশালা ও যুব কল্যাণ তহবিলের অনুদান চেক বিতরণ অনুষ্ঠান। বুধবার (২৯ অক্টোবর ) সকালে চাঁদপুর জেলা যুব ভবন সম্মেলন কক্ষে এ কর্মশালা ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। এ সময় তিনি চাঁদপুর জেলার আটটি উপজেলার মোট ১৯টি যুব সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাছান আলী, এবং সঞ্চালনা করেন সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. সফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ভবনের ডিভিসি মো. কফিল উদ্দিন, সহকারী পরিচালক মো. ইব্রাহিম মিয়া, এবং জেলার আট উপজেলার উপজেলা যুব উন্নয়ন অফিসার, সহকারী কর্মকর্তা ও বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “যুব সংগঠনগুলো জেলার যুব সমাজকে সচেতনতায় আরো এগিয়ে আসতে হবে। সামাজিক দায়বদ্ধতা থেকে যুবকদের নেতৃত্ব দিতে হবে যাতে সমাজের অন্যায় ও অপরাধমূলক কর্মকাণ্ড হ্রাস পায়।”

তিনি আরও বলেন, “প্রতিটি উপজেলায় নতুন নতুন যুব সংগঠন গড়ে তুলতে হবে। যুবকদের কর্মমুখী প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল করতে হবে। তারা যেন কেবল চাকরির জন্য নয়, বরং নিজেরাই উদ্যোক্তা হয়ে সমাজে পরিবর্তন আনে।”

প্রধান অতিথি যুব সমাজকে মাদক, বাল্যবিবাহসহ সকল ধরনের সামাজিক অপকর্ম থেকে বিরত থেকে সচেতনতামূলক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী সংগঠনগুলোর পক্ষ থেকে বক্তব্য রাখেন সোনালী সুদিন সংগঠনের চেয়ারম্যান এম.এ. হানিফ, ফরিদগঞ্জ অনন্যা যুব কল্যাণ সংঘের সভাপতি রাবেয়া বেগম, এবং উপজেলা যুব উন্নয়ন অফিসারের পক্ষে মো. ফেরদৌস আহমেদসহ অনেকে।

অনুষ্ঠান শেষে অতিথিরা যুবকদের উদ্দেশ্যে দায়িত্বশীল নাগরিক হিসেবে সমাজ উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

rk / saif

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুরে যুব কল্যাণ তহবিলের অনুদানের চেক বিতরণ

আপডেট : ০৯:৫৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫