“সাম্য-সমতায় দেশ গড়বে সমবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় বগুড়ার সোনাতলায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বেলা ১১টায় উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তার আগে একটি র্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান টি শুরু হয়।
প্রধান অতিথি বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহেদুল ইসলাম।
আলোচনায় বক্তব্য রাখেন সমবায় সহকারী পরিদর্শক সাকিরুল ইসলাম, সহকারী পরিদর্শক খাইরুল ইবাদ, এবং লোহাগাড়া উন্নয়ন সমবায় সমিতির সভাপতি লিয়াকত আলী প্রমুখ। উক্ত সভায় কোরআন থেকে তিলাওয়াত করেন উপজেলা মসজিদের ঈমাম মাও আফজাল হোসেন।
সভায় বক্তারা সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার আহ্বান জানান এবং টেকসই উন্নয়নে সমবায়ের ভূমিকা তুলে ধরেন।
rk / saif




















