ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনকে বানচাল করার সব অপচেষ্টা জনগণ রুখে দেবে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচন পিছিয়ে দেওয়া, জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করার এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করার একটা পাঁয়তারা শুরু হয়েছে। আবারও বিভাজনের রাজনীতি শুরু হয়েছে। তাই যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত থাকতে হবে।
তিনি বলেন, দেশের জনগণ নির্বাচন উৎসবে মেতে উঠেছে। তাই নির্বাচকে বানচাল করার সব অপচেষ্টাই জনগণ রুখে দেবে। কারণ নির্বাচন অনিশ্চিত বা পিছিয়ে পড়লে চব্বিশের গণঅভ‍্যুত্থান বেহাত হয়ে যাবে।
শনিবার (১লা নভেম্বর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির লস্করের বাড়িতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. জালাল উদ্দিন বলেছেন, দলের মধ্যে বিরোধ থাকলে ধানের শীষকে বিজয়ী করা সম্ভব হবেনা। তাই সকল বিরোধ ভুলে আগে ধানের শীষকে বিজয়ী করতে হবে।
তিনি আরও বলেছেন-আমাদের নেতা তারেক রহমানকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হলে দলের মধ্যে কোন ধরনের বিভেদ রাখা যাবেনা। সকল বিভেদ ভুলে আগে ধানের শীষকে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করতে হবে।
যেকোনো ষড়যন্ত্র রুখে দাঁড়াতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানিয়ে ড. জালাল উদ্দিন বলেন, বিএনপির ওপর সব সময় গুরুদায়িত্ব এসে পড়ে। সেই দায়িত্ব হচ্ছে গণতন্ত্রকে প্রতিষ্ঠা, দেশকে আবার নতুন করে গড়ে তোলার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে স্বপ্নকে বাস্তবায়ন করার কাজ শুরু করেছিলেন, এখন যে তরুণ নেতা নতুন স্বপ্নের মধ্য দিয়ে বাংলাদেশকে গড়ে তোলার নেতৃত্ব দিচ্ছেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, তাঁদের স্বপ্নগুলো এবং বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন করার জন্য বিএনপির প্রতিটি নেতাকর্মীকে অত্যন্ত সজাগ ও সচেতনভাবে কাজ করতে হবে।
দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির লস্করের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের পক্ষে তার সহধর্মিনী ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন।
বিএনপির প্রয়াত নেতা কর্মীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন ড. মোহাম্মদ জালাল উদ্দিন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

নির্বাচনকে বানচাল করার সব অপচেষ্টা জনগণ রুখে দেবে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন 

আপডেট : ০৬:২৩:২৪ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫