ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে বাঁশ কাটতে গিয়ে বি’দ্যুৎ’স্পৃ’ষ্টে ওষুধ ব্যবসায়ীর মৃ”ত্যু

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:৩১:৩২ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • 218

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে এক মর্মান্তিক দুর্ঘটনায় মনিরুল ইসলাম হাওলাদার (৫৫) নামে এক ওষুধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নানুপুর এলাকার বাসিন্দা ও ঈমান উদ্দিন হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নিজ বাড়ির পাশে বাঁশঝাড়ে বাঁশ কাটার সময় অসাবধানবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন মনিরুল ইসলাম। এতে তিনি গুরুতর আহত হন।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মনিরুল ইসলাম হাওলাদার নানুপুর বাজারে দীর্ঘদিন ধরে একটি ওষুধের দোকান পরিচালনা করে আসছিলেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মতে, তিনি ছিলেন একজন সৎ ও শান্ত স্বভাবের মানুষ, যিনি সবার প্রিয় ছিলেন।

স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে।

আরকে/ সাইফ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুরে বাঁশ কাটতে গিয়ে বি’দ্যুৎ’স্পৃ’ষ্টে ওষুধ ব্যবসায়ীর মৃ”ত্যু

আপডেট : ০৯:৩১:৩২ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫