ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যমুনা টিভি ছেড়ে স্টার নিউজে কাদের পলাশ

পরীক্ষামূলক সম্প্রচারে থাকা স্টার নিউজ-এ স্টাফ রিপোর্টার (চাঁদপুর) হিসেবে যোগ দিয়েছেন লেখক ও লোকগবেষক সাংবাদিক কাদের পলাশ। তিনি ১ নভেম্বর ২০২৫ ইং তারিখ থেকে স্টার নিউজের সঙ্গে যুক্ত হয়েছেন। ৩০ অক্টোবর তিনি দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল যমুনা টিভি-এর স্টাফ রিপোর্টার (চাঁদপুর) দায়িত্ব থেকে অব্যাহতি নেন। ১ নভেম্বর থেকেই তিনি স্টার নিউজে কাজ শুরু করেন।

জানা গেছে, ২০২৫ সালের মাঝামাঝি সময়ে স্টার নিউজ পরীক্ষামূলক সম্প্রচারে আসে। চলতি বছর শেষ নাগাদ আনুষ্ঠানিক সম্প্রচারে আসবে ২৪ ঘণ্টার সংবাদভিত্তিক চ্যানেলটি। এটি বাংলাদেশের দশম সংবাদভিত্তিক স্যাটেলাইট টিভি চ্যানেল। ইতোমধ্যে চ্যানেলটি ফেসবুক ও ইউটিউবে পুরোদমে কাজ শুরু করেছে। দেশের খ্যাতনামা অনেক গুণী সাংবাদিক চ্যানেলটিতে যুক্ত হয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এটি দেশের সংবাদজগতে নতুন ধারা তৈরি করবে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিক কাদের পলাশ বলেন— “আশা করছি, স্টার নিউজ দর্শকের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে। সময়ের সাথে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে টিভি চ্যানেলটি। আমি এর আগে দেশের তুমুল জনপ্রিয় টিভি চ্যানেল একাত্তর টিভিতে দশ বছর কাজ করে পেয়েছি মানুষের অকৃত্রিম ভালোবাসা। এরপর গেল চার বছর যমুনা টিভিতেও সেই ভালোবাসা অব্যাহত ছিল। আমি বিশ্বাস করি, স্টার নিউজেও চাঁদপুরের মানুষের তথ্য জানার প্রত্যাশা পূরণ করতে পারব। এক্ষেত্রে প্রশাসন, পুলিশ বিভাগ ও বিভিন্ন দপ্তরসহ চাঁদপুরের জনমানুষের সহযোগিতা কামনা করছি।”

কাদের পলাশ একাধারে কবি, গীতিকার, গল্পকার, লোকগবেষক, সাংবাদিক ও সংগঠক। তিনি বর্তমানে সাহিত্য একাডেমি, চাঁদপুর-এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

কিশোর বয়সে লেখালেখির হাতেখড়ি হলেও তার সাহিত্যকর্ম প্রথম প্রকাশিত হয় ২০০৭ সালে। একই বছর সাংবাদিকতায় পথচলা শুরু করেন এবং ২০০৯ সাল থেকে মাঠপর্যায়ে কাজ শুরু করেন। ২০১২ সাল থেকে তিনি টেলিভিশন সাংবাদিকতা করছেন।

২০১৯–২০২৪ পর্যন্ত তিনি দৈনিক শপথ পত্রিকার প্রকাশক ও সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি পত্রিকাটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৪ সাল থেকে চাঁদপুর প্রেসক্লাব ও টেলিভিশন সাংবাদিক ফোরাম-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন। ২০২২ সাল থেকে তিনি চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম এবং ২০২৫ সালের জানুয়ারি থেকে চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০১৫–২০১৭ সাল পর্যন্ত তিনি চাঁদপুর পৌরসভা পরিচালিত একটি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। তিনি অর্থনীতিতে স্নাতকোত্তর এবং এলএলবি ডিগ্রি অর্জন করেছেন। কাদের পলাশ বর্তমানে চাঁদপুর শহরে স্থায়ীভাবে বসবাস করেন। তার পৈত্রিক বাড়ি কচুয়া উপজেলার বাসাবাড়িয়া গ্রামে।

তার লেখা গল্প, কবিতা, উপন্যাস ও গবেষণাধর্মী বই প্রকাশিত হয়েছে মোট ১০টি। সম্প্রতি তিনি মুন্সিগঞ্জ ইতিহাস পরিষদ–২০২৫ সম্মাননা লাভ করেন। এছাড়া তিনি অনূপ্রাণন তরুণ পাণ্ডুলিপি পুরস্কার–২০২৪ সহ সাহিত্যচর্চা ও সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ একাধিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।

কাদের পলাশের প্রকাশিত গ্রন্থসমূহ:

গল্পগ্রন্থ: দীর্ঘশ্বাসের শব্দ (২০১৭), ইচ্ছেরা উড়ে গেছে (২০১৯), মেঘ উড়ে যাওয়ার পর (২০২৪) কাব্যগ্রন্থ: স্মৃতির স্লোগান (২০২১) উপন্যাস: রোদে পোড়া পালিশ (২০২২) গবেষণা/সম্পাদনা: যাপনে উদ্যাপনে ইলিশ (২০১৯), বিরুদ্ধ স্রোতের মোহাম্মদ নাসিরউদ্দীন (২০২০), বিস্মৃতির চাঁদপুর (২০২০), দেড়শ বছরের সাংবাদিকতা ও চাঁদপুর (২০২৩), চাঁদপুরের সংস্কৃতি লোককথা ও অন্যান্য (২০২৪), চাঁদপুরে টেলিভিশন সাংবাদিকতার চার দশক (২০২৫)

আরকে/ সাইফ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

যমুনা টিভি ছেড়ে স্টার নিউজে কাদের পলাশ

আপডেট : ০৯:৩৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫