ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জের সুবিদপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যানের ই’ন্তে’কা’ল

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১২:৪৭:২০ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • 253

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান, সুবিদপুর চৌধুরী বাড়ির মর্যাদাবান সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আলহাজ্ব মোঃ মফিজুল ইসলাম চৌধুরী মামা আর নেই।
গতরাতে রাজধানীর ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

পারিবারিক সূত্রে জানা যায়, মৃত্যুর আগে কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন এবং নিয়মিত চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে আসে। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তিনি ছিলেন একজন সৎ, ন্যায়পরায়ণ ও মানবিক ব্যক্তিত্ব। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, সামাজিক উন্নয়নসহ মানবকল্যাণমূলক কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নেন।

তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন, জনপ্রতিনিধি মহল ও সামাজিক সংগঠনগুলো শোক প্রকাশ করেছে এবং মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মরহুমের জানাজা ও দাফনের সময়সূচি পরে পরিবার থেকে জানানো হবে।

মরহুমের রুহের মাগফেরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

আরকে/ সাইফ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জের সুবিদপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যানের ই’ন্তে’কা’ল

আপডেট : ১২:৪৭:২০ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫