ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনা নদীতে নৌ-কোস্টগার্ডের যৌথ অভিযান : অবৈধ ড্রেজার জব্দ ও অর্থদণ্ড

  • সুমন আহমেদ
  • আপডেট : ০৮:৩৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • 127

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কঠোর অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত উপজেলার মোহনপুর, ষাটনল ও কালিপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্ল্যা।

অভিযানে বেলতলী নৌ-পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা যৌথভাবে অংশ নেন। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি ড্রেজার ও দুটি বাল্কহেড আটক করা হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করে প্রশাসন।
পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) এর ১৫(১) ধারায় একটি ড্রেজার ও একটি বাল্কহেডের তিনজন মালিক-চালককে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অন্যদিকে, অবশিষ্ট একটি ড্রেজার ও বাল্কহেডসহ তিনজনকে নিয়মিত মামলার প্রক্রিয়ার জন্য নৌ-পুলিশের হেফাজতে পাঠানো হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্ল্যা বলেন, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কারও প্রভাব বা সুপারিশে এই অপরাধ কার্যক্রম চালানো যাবে না।
অভিযান চলাকালে স্থানীয় জনসাধারণ উপস্থিত থেকে প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানান।

আরকে/ সাইফ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মেঘনা নদীতে নৌ-কোস্টগার্ডের যৌথ অভিযান : অবৈধ ড্রেজার জব্দ ও অর্থদণ্ড

আপডেট : ০৮:৩৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫