ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পিংড়া শ্রী শ্রী হরি মন্দিরে হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠান

 বিশ্বশান্তি ও মানব কল্যাণ কামনায় এবং শ্রী শ্রী রাধাকৃষ্ণের রাসপূর্ণিমা উপলক্ষে চাঁদপুর জেলাধীন মতলব দক্ষিণ উপজেলার পূর্ব পিংড়া স্বর্গীয় অবনী মাস্টারের বাড়ির শ্রী শ্রী হরি মন্দির প্রাঙ্গণে ১২২তম সর্বজনীন বাৎসরিক মহোৎসব ও হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে।
আগামী বুধবার (৫ নভেম্বর) দিবাগত রাতে শ্রী শ্রী রাধাকৃষ্ণের রাসপূর্ণিমা পূজা, যজ্ঞ ও শ্রীমদ্ভাগবত পাঠ এবং অষ্টপ্রহর ব্যাপী হরিনাম সংকীর্তনের শুভ অধিবাসের মধ্যে দিয়ে শুরু হবে এই হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠান। শ্রীমদ্ভাগবত পাঠ করবেন শ্রীযুক্ত সঞ্জয় চক্রবর্তী।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) অরুণোদয় হইতে হরিনাম সংকীর্তন আরম্ভ হয়ে শুক্রবার (৭ নভেম্বর) অরুণোদয় হরিনাম সংকীর্তন সমাপ্ত এবং দ্বিপ্রহরে মহাপ্রভুর ভোগ, ভোগআরতি অন্তে মহাপ্রসাদ বিতরণের মধ্যে দিয়ে শেষ হবে আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠান।
অনুষ্ঠানে শ্রীনাম সুধা পরিবেশনায় থাকবেন সুরধ্বনি সম্প্রদায় (চট্টগ্রাম), শ্রী বিবেকানন্দ সম্প্রদায় (ঝালকাঠি), মা সুভদ্রা সম্প্রদায় (ভোলা), তৃষ্ণা মাধবী সম্প্রদায় (বরিশাল) এবং স্থানীয় শ্রী গৌর হরি সম্প্রদায় কীর্তনীয়া দল।
পূর্ব পিংড়া রাস পূর্ণিমা উদযাপন পরিষদের পক্ষ থেকে জানানো হয়,  কলিহত জীবের দুঃখমোচন ও শান্তি অর্জনের একমাত্র উপায় হলো হরিনাম সংকীর্তন। তাই জীব ও জগৎ রক্ষার্থে আমাদের ঐতিহ্যবাহী শ্রী শ্রী হরি
মন্দির প্রাঙ্গণে অষ্টপ্রহর ব্যাপী শ্রী শ্রী মহানাম যজ্ঞানুষ্ঠান ও শ্রী শ্রী মহাপ্রভুর ভোগআরতি অন্তে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে।
এতদুপলক্ষে উক্ত অনুষ্ঠানে সকল সনাতন ধর্মাবলম্বী ভক্তদের উপস্থিত হয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করার আমন্ত্রণ জানান কমিটির সকল সদস্য।

আরকে/ সাইফ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

পিংড়া শ্রী শ্রী হরি মন্দিরে হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠান

আপডেট : ০৬:৩৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫