ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহানবী (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য: চাঁদপুরে বিক্ষোভ : অভিযুক্ত জয় বর্মন আটক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:১০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • 519

চাঁদপুর শহরের পুরানবাজারে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অবমাননা সম্পর্কিত এক মন্তব্যকে ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। সোমবার (৩ নভেম্বর) রাতের দিকে ওই মন্তব্য ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।

স্থানীয়রা জানায়, এক তরুণ সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অশালীন মন্তব্য করে। বিষয়টি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং খবরটি ছড়িয়ে পড়তেই স্থানীয়রা ওই তরুণকে ঘিরে ফেলতে চেষ্টা করেন।

পরিস্থিতির অবনতি হলে সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়ার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এসময় উত্তেজিত জনতা পুলিশের উদ্দেশে ইটপাটকেল নিক্ষেপ করলে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযান শেষে অভিযুক্ত যুবক— জয় বর্মণ—কে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

ঘটনার পর পুরানবাজার এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সতর্ক অবস্থানে আছে প্রশাসন।

rk / saif

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মহানবী (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য: চাঁদপুরে বিক্ষোভ : অভিযুক্ত জয় বর্মন আটক

আপডেট : ০৯:১০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫