জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলার অন্তর্গত মতলব উত্তর উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার জমিয়ত উপজেলা অস্থায়ী কার্যালয় উত্তর পাঁচ আনী মানসূরিয়া আরাবিয়া মাদরাসা মিলনায়তনে মাসিক সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন মতলব উত্তর উপজেলা জমিয়ত সভাপতি মাওলানা নজরুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সাধারণ সম্পাদক মতলব উত্তরের কৃতি সন্তান চাঁদপুর-২ আসনে জমিয়ত মনোনীত প্রার্থী মাওলানা নূর মোহাম্মদ কাসেমী।
মাসিক সভায় তিনি সাংগঠনিক কার্যক্রম কে জোরদার করার লক্ষ্যে দিকনির্দেশনামূলক আলোচনা পেশ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ধানমন্ডি জোনের আহ্বায়ক এখলাস পুরের কৃতি সন্তান মাওলানা মোফাজ্জল বিন মাহফুজ, মাওলানা ফয়সাল মাহফুজ,
বৈঠকে আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা সালাহ উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা আঃ বাতেন মাজিদী, অর্থ সম্পাদক মাওলানা আখতার হোসাইন,সহ সাধারণ সম্পাদক হাফেজ মৌলভী সামিম,সাংগঠনিক সম্পাদক মাওলানা আনিসুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রহমান, সমাজ সেবা সম্পাদক মাওলানা নাসির উদ্দিন, স্বেচ্ছাসেবক সম্পাদক হাফেজ সালেহ আহমদ,যুব জমিয়ত সদস্য সচিব মাওলানা আব্দুল কাদের জেলা ছাত্র জমিয়ত সভাপতি মাওলানা ইমরান হোসাইন , ছাত্র জমিয়ত মতলব উত্তর উপজেলা সভাপতি হাফেজ আল আমিন, হাফেজ মাওলানা আঃ কাইয়ূম, হাফেজ মেরাজুল ইসলাম, হাফেজ আসাদুজ্জামান রাজন জনাব রোমন প্রমুখ।
আরকে/ সাইফ




















