ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে ইসলাম নিয়ে কটূক্তিকারী ই”স”ক”ন সদস্যের শাস্তির দাবিতে হেফাজতের বি”ক্ষো”ভ মিছিল

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৩২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • 187

চাঁদপুরের পুরানবাজারে এক ইসকন সদস্যের আল্লাহ ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনার প্রতিবাদে জেলা হেফাজতে ইসলাম ও স্থানীয় তৌহিদী জনতা মঙ্গলবার (৪ নভেম্বর) বাদ জোহর বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে।

পুরানবাজারের লোহারপুল এলাকায় অনুষ্ঠিত এই বিক্ষোভে জেলার বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম চাঁদপুর জেলা শাখার সভাপতি হযরত মাওলানা লিয়াকত হোসাইন। তিনি বলেন,

চাঁদপুরের মানুষ সবসময় ধর্মপ্রাণ ও শান্তিপ্রিয়। কেউ যেন এই ঘটনার সুযোগ নিয়ে সম্প্রীতি নষ্ট বা অরাজকতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।”

অনুষ্ঠানটি পরিচালনা করেন হেফাজতে ইসলাম জেলা শাখার শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ফারুক মুহাম্মদ নোয়াইম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা ইলিয়াস ফরিদী, এবং সদর থানার সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী নুরে আলম।

এছাড়া সমাবেশে আরও উপস্থিত ছিলেন হেফাজত নেতা হাফেজ কারী আব্দুর রশিদ, মাওলানা আশেক এলাহী, মাওলানা খলিলুর রহমান ও বেলাল হোসাইন প্রমুখ।

বক্তারা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে সমাজে অশান্তি সৃষ্টির চেষ্টা কখনো সহ্য করা হবে না। তারা কটূক্তিকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশ শেষে বিক্ষোভকারীরা একটি শান্তিপূর্ণ মিছিল বের করে পুরানবাজার বড় মসজিদের সামনে গিয়ে দোয়া ও মুনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

এদিকে, স্থানীয় সূত্রে জানা গেছে, কটূক্তির অভিযোগে সোমবার (৩ নভেম্বর) রাতে জয় বর্মণ নামে এক যুবককে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে। ঘটনাটি ঘিরে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

আরকে/ সাইফ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুরে ইসলাম নিয়ে কটূক্তিকারী ই”স”ক”ন সদস্যের শাস্তির দাবিতে হেফাজতের বি”ক্ষো”ভ মিছিল

আপডেট : ০৮:৩২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫