ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:১৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • 287

চাঁদপুরের শাহরাস্তিতে যৌতুক নিরোধ আইনের মামলায় এক নারীকে কারাগারে পাঠিয়েছে আদালত। ৪ নভেম্বর শাহরাস্তির আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তন্ময় কুমার দে এ নির্দেশ দেন।

গ্রেপ্তার হওয়া নারী কামরুন নাহার (৩২)। তার বাড়ি শাহরাস্তি উপজেলার বেরনাইয়া গ্রামে।

বিয়ের পর স্বামীর কাছে বিভিন্ন সময় নগদ অর্থ ও সম্পত্তি দাবি করার অভিযোগে কামরুন নাহারের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় মামলা দায়ের করেন তার স্বামী মজিবুর রহমান। মামলাটি আদালতে নিবন্ধিত হয় গত ২০ জুলাই, সি আর মামলা নম্বর ৩৭১/২০২৫।

আদালত থেকে সমন জারি করা হলেও নির্ধারিত তারিখে আসামি হাজির না হওয়ায় গত ৫ অক্টোবর আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করে। এরপর শাহরাস্তি থানা পুলিশ প্রযুক্তির সহায়তায় ৩ নভেম্বর সন্ধ্যায় কালি বাড়ি এলাকা থেকে তাকে আটক করে।

পরদিন ৪ নভেম্বর আসামিকে আদালতে হাজির করা হলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলায় বাদীপক্ষের আইনগত সহায়তায় ছিলেন চাঁদপুর বারের সিনিয়র আইনজীবী মোহাম্মদ সাইফুল মোল্লা।

আরকে/ সাইফ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুরে স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে

আপডেট : ১১:১৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫