চাঁদপুর জেলায় চলমান যৌথ অভিযানের অংশ হিসেবে কচুয়া উপজেলায় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
জানা যায়, গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ০৫ নভেম্বর ২০২৫ তারিখ দুপুর ১টা ১৫ মিনিটের দিকে স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের সদস্যদের নেতৃত্বে কচুয়া উপজেলার নলুয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী এমরান হোসেন (৩২) এবং গোলাম রব্বানী (৩২) কে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কচুয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
সূত্র: যৌথ বাহিনী, চাঁদপুর।
আরকে/ সাইফ




















