ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জের এনায়েতপুর–ডাটরা ও ওলিপুর সড়ক এখন মরণ ফাঁদ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৫৯:৩০ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • 120

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার দুটি গুরুত্বপূর্ণ সড়ক এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। উপজেলার এনায়েতপুর-ডাটরা সড়ক ও ওলিপুর-ওটতলী খেয়াঘাট সড়কের বেহাল দশায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, ভোগান্তিতে পড়ছেন হাজারো পথচারী ও যানবাহনচালক।

এনায়েতপুর-ডাটরা সড়কটি চাঁদপুর–কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক থেকে শুরু হয়ে এনায়েতপুর, ধোপল্লা, সোনাচোঁ, মোহাম্মদপুর, আহাম্মদপুর, তারালীয়া, মালীগাঁও, দেশগাঁও, দেশখাকুড়িয়া ও ডাটরা শিবপুর হয়ে রামগঞ্জ উপজেলার সঙ্গে যুক্ত হয়েছে।

এই দীর্ঘ সড়কের সঙ্গে রয়েছে মোহাম্মদপুর চৌরাস্তা–পণ্ডিতবাড়ি, মোহাম্মদপুর–জগন্নাথপুর হাইস্কুল, তারালীয়া–গন্ধর্ব্যপুর ও তারালীয়া–মৈশামুড়া সংযোগ সড়কসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা।

প্রতিদিন এই সড়কে চলাচল করে শত শত মালবাহী ট্রাক, প্রায় এক হাজার সিএনজি চালিত অটোরিকশা, অটোরিকশা ও মোটরসাইকেলসহ নানা প্রকার যানবাহন। কিন্তু সড়কটির দু’পাশ ধসে পড়েছে, মাঝেমাঝে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে যানবাহন আটকে পড়ে, ঘটছে একের পর এক দুর্ঘটনা।

স্থানীয়রা বলছেন, “এ সড়ক এখন এলাকার মানুষের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে।”

অন্যদিকে, হাজীগঞ্জের ওলিপুর থেকে ওটতলী খেয়াঘাট পর্যন্ত সড়কটিরও অবস্থা করুণ। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাস্তার পিচ উঠে মাটিগুঁড়ায় পরিণত হয়েছে। বৃষ্টির সময় এ সড়কটি কাদায় ভরে যায়, তখন চলাচল কার্যত বন্ধ হয়ে পড়ে।

এলাকাবাসীর প্রশ্ন— “এসব দেখার কেউ নেই?”

এ বিষয়ে জানতে চাইলে হাজীগঞ্জ উপজেলা প্রকৌশলী ইকবাল কবির বলেন, “রাস্তার বেহাল অবস্থার বিষয়টি আমাদের জানা আছে।”

 হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জায়েদ হোসেন বলেন, “সড়কগুলোর সংস্কারের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জের এনায়েতপুর–ডাটরা ও ওলিপুর সড়ক এখন মরণ ফাঁদ

আপডেট : ০৭:৫৯:৩০ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫