ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে এন্নাতলীতে গৃহবধূর ওপর হামলা, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে

চাঁদপুরের হাজীগঞ্জে এক গৃহবধূর ওপর হামলা চালিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী আয়শা আক্তার (২৪) বুধবার হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে হাজীগঞ্জ উপজেলার পূর্ব বড়কুল ইউনিয়নের এন্নাতলী পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আয়শা আক্তার অভিযোগে উল্লেখ করেন, অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মো. আব্দুর রশিদ পাটোয়ারী (৪২) তাদের প্রতিবেশী। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক ও সম্পত্তি সংক্রান্ত বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে ওই দিন দুপুরে আব্দুর রশিদ জোরপূর্বক তাদের পুকুর থেকে মাছ ধরতে গেলে আয়শা আক্তার বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি হাতে থাকা লাঠি-সোটা নিয়ে গৃহবধূর ওপর চড়াও হন এবং অকথ্য ভাষায় গালাগাল করেন।

ভয়ে আয়শা আক্তার নিজের বসতঘরে আশ্রয় নিলে, অভিযুক্ত ব্যক্তি ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারে। এতে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয়।

অভিযোগে আরও বলা হয়েছে, হামলার সময় তিনি গলার ১ ভরি স্বর্ণের চেইন (মূল্য আনুমানিক দুই লাখ পাঁচ হাজার টাকা) এবং আলমারির ড্রয়ার থেকে নগদ ৫০ হাজার টাকা লুট করে নেন।

আয়শা আক্তারের চিৎকারে তার শাশুড়ি রেনু বেগম এগিয়ে এলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ আছে। পরে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

অভিযোগে বলা হয়, ঘটনার পর থেকে অভিযুক্ত আব্দুর রশিদ প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন, যার ফলে আয়শা আক্তার ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ পাটোয়ার সাথে অভিযোগের বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করেও তার বক্তব্য নেওয়ায় সম্ভব হয়নি।

এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর হাজীগঞ্জ থানার এএসআই হান্নান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, “ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর মারধরের ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত আব্দুর রশিদের বিরুদ্ধে এলাকায় আরও নানা ধরনের অভিযোগ রয়েছে। বিষয়টি ওসি মহোদয়কে অবহিত করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন ফারুক বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা জানান, অভিযুক্ত আব্দুর রশিদ পাটোয়ারী দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে বিভিন্ন অপকর্ম করে আসছেন। ভুক্তভোগী পরিবারটি এখন প্রশাসনের ন্যায়বিচারের প্রত্যাশায় আছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে এন্নাতলীতে গৃহবধূর ওপর হামলা, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে

আপডেট : ০৮:৫৮:১৭ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫