ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে যৌথ বাহিনীর অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:১৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • 110

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বৃহস্পতিবার ৬ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

যৌথ বাহিনীর সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলায় দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে যৌথ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের সদস্যরা শাহরাস্তি উপজেলার দেবকড়া এলাকায় অভিযান পরিচালনা করে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী জহির (৪২)-কে গ্রেফতার করেন।

অভিযান চলাকালে জহিরের দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে জহির ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে।

যৌথ বাহিনীর এক কর্মকর্তা জানান, “চাঁদপুর জেলায় মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সামাজিক শান্তি ও তরুণ সমাজকে রক্ষার স্বার্থে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

অভিযান শেষে উদ্ধারকৃত ইয়াবা ও গ্রেফতারকৃত জহিরকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য শাহরাস্তি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয়রা জানান, শাহরাস্তি ও আশপাশের এলাকায় মাদকের বিস্তার রোধে যৌথ বাহিনীর নিয়মিত অভিযানের ফলে মাদক ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছে। তারা আশা করছেন, এই ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকাটি মাদকমুক্ত সমাজ হিসেবে গড়ে উঠবে।

আরকে/ সাইফ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শাহরাস্তিতে যৌথ বাহিনীর অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ০৫:১৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫