ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে বাস-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল শিশুর : আহত মা ও চালক

নোয়াখালীর সোনাপুরে একটি যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ বছরের এক শিশু নিহত হয়েছে।
এ ঘটনায় শিশুটির মা ও সিএনজি চালক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার বিকালে সোনাপুরের উত্তর পাশে জেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে চলার সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়।

পরে স্থানীয়রা আহত মা ও চালককে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয়দের অভিযোগ, সোনাপুর এলাকায় প্রায়ই বেপরোয়া গতিতে গাড়ি চলাচল করলেও প্রশাসনের তেমন কোনো পদক্ষেপ নেই।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহত শিশুর আত্মার মাগফেরাত কামনা করেছে স্থানীয়রা।

RK / SAIF

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

নোয়াখালীতে বাস-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল শিশুর : আহত মা ও চালক

আপডেট : ০৮:৫৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫