ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সোনাতলার বালুয়ায়  বিএনপির প্রার্থীকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে মিছিল ও পথসভা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:৪৫:২০ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • 185

বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলামকে  ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে সোনাতলার বালুয়া ইউনিয়নে মিছিল ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ই নভেম্বর) সন্ধ্যায় বালুয়াহাট বাজারে স্থানীয় বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মিছিলে স্লোগানে তারা বলেন কাজী রফিকের ঠিকানা সোনাতলায় হবে না, জিয়ার সৈনিক একহও লড়াই করো। মিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি নেতা আব্দুস সালাম।

বালুয়া ইউনিয়ন পরিষদ চত্বরে পথসভায় বক্তব্যে আব্দুস সালাম বলেন, আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না। কিন্তু দুঃখজনকভাবে বগুড়া-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী কাজী রফিক আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত। তিনি বিএনপির বহিষ্কৃত নেতাদের নিয়ে বিপ্লব ও সংহতি দিবস পালন করেছেন।

তিনি অভিযোগ করে আরও বলেন, ৭ই নভেম্বর সৈকত চত্বরে অনুষ্ঠিত সভায় কাজী রফিক বলেছেন—ধানের শীষের বিজয় মানে নৌকার বিজয়। এরকম বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া ব্যক্তিকে মনোনয়ন দেওয়া ঠিক হবে না।

আব্দুস সালাম কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কাজী রফিকের মনোনয়ন বাতিল করে ত্যাগী ও ১৭ বছর যে দল পরিচালনা করেছেন  সেই  আদর্শবান নেতাকে মনোনয়ন দিতে হবে।
তিনি আরও অভিযোগ করেন, তিনি  নাসা গ্রুপের মালিক সেটা প্রমান করলেন। আব্দুস সালাম বলেন, কাজী রফিক সারিয়াকান্দি উপজেলার একটি ইউনিয়নের  জন সভায় বলেছেন, আওয়ামী লীগের ৯৭ পারসেন্ট লোক ভালো। এভাবে তিনি দলীয় কর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন। ১৭ বছর রাজ পথে ছিলাম, মিথ্যা  মামলার জন্য বাড়িতে থাকতে পারিনি, বিএনপি আমাদের রক্তের সাথে মিছে আছে। এই আওয়ামী লীগের দোসর কাজী রফিককে মনোনয়ন না দেওয়ার জন্য জোর দাবি জানান।

পথসভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শামীম, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, কৃষকদল নেতা আনিসুর রহমান আনিছ, শ্রমিক দলনেতা মহিদুল হাসান, আতাউর রহমান মহব্বত, আতাউর রহমান, ছাত্রদল নেতা তারিকুল ইসলাম তারেক, শাহিন আহমেদসহ স্থানীয় বিএনপির সমর্থক  ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

RK / SAIF

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

সোনাতলার বালুয়ায়  বিএনপির প্রার্থীকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে মিছিল ও পথসভা

আপডেট : ০৯:৪৫:২০ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫