বগুড়ার সোনাতলায় বিএনপি প্রার্থী কাজী রফিকুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) বিকেলে পৌর শহরে এ কর্মসূচি পালন করা হয়।
মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় তিনমাথা মোড়ে উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও বিএনপি নেতা এবং সমবায় দলের সভাপতি মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় সভাপতির বক্তব্যে মাসুদ বলেন, বগুড়া-১ আসনের বিএনপি প্রার্থী কাজী রফিকুল ইসলামের বিরুদ্ধে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, কাজী রফিকুল ইসলাম একজন পরিচ্ছন্ন, ত্যাগী ও জনপ্রিয় নেতা। তাঁর ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক অপপ্রচার চালাচ্ছে।এসব অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এসব মিথ্যাচারে জনগণ বিভ্রান্ত হবে না; বরং কাজী রফিকের প্রতি মানুষের আস্থা আরও বেড়ে যাবে। তিনি বিপুল ভোটে জয় লাভ করবে।আমরা শান্তিপূর্ণ রাজনীতি করতে চাই, কিন্তু যদি কেউ মিথ্যাচার করে দলের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করে, তাহলে জনগণকেই তার জবাব দেবে। ঐক্যবদ্ধভাবে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং শান্তিপূর্ণ উপায়ে নির্বাচনী মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি নেতা সাকিল রেজা বাবলা, মুস্তাক আহমেদ লিটন, তারাজুল ইসলাম তাজু, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মশিউর আলম পারভেজ, উপজেলা জিয়া সংসদের সভাপতি গাজী কবির আহমেদ, সাধারণ সম্পাদক শেখ রতন, উপজেলা ছাত্রদল নেতা আহনাফ হাবিব অর্ণব প্রমুখ।
rk / saif




















