ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিদায় বেলায় হাজীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসকের সাক্ষাৎ

চাঁদপুরের জেলা প্রশাসক মো. মোহসিন উদ্দিন বলেছেন, “সাংবাদিকরা মানুষের বন্ধু হতে হবে, প্রতিপক্ষ নয়। সাংবাদিকরা যদি মানুষের বন্ধু হয়ে কাজ করে, তাহলে সমাজ আরও আলোকিত হবে।”
তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। তাই সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠায় তাঁদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রশাসন, সাংবাদিক ও জনগণ—এই তিনটি স্তর একে অপরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করলে দেশ ও জাতি আরও এগিয়ে যাবে।
সোমবার সন্ধ্যায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে হাজীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে বিদায়ী সাক্ষাৎকালে জেলা প্রশাসক এসব কথা বলেন।
হাজীগঞ্জ প্রেসক্লাবের দীর্ঘদিনের অন্যতম সমস্যা ছিল একটি স্থায়ী অফিস কক্ষ। এ সমস্যার সমাধানে হাজীগঞ্জ পৌর সুপার মার্কেটের ৪র্থ তলায় প্রেসক্লাবের জন্য একটি অফিস নির্মাণে সহায়তা করেন জেলা প্রশাসক। এজন্য হাজীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, সাবেক সভাপতি হাছান মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের হাজীগঞ্জ প্রতিনিধি কামরুজ্জামান টুটুল, উন্নয়ন কমিটির আহ্বায়ক হাবিব উল্যাহ, সদস্য মহিউদ্দিন আল আজাদ, মনিরুজ্জামান বাবলু (চাঁদপুর জেলা প্রতিনিধি, ইন্ডিপেনডেন্ট টেলিভিশন), সদস্য তোফায়েল আহমেদ ও জহিরুল ইসলাম জয়।
বিদায়ী জেলা প্রশাসক মো. মোহসিন উদ্দিন হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন এবং সাংবাদিকদের সহযোগিতা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি সাংবাদিক সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে নিজের আন্তরিক ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

বিদায় বেলায় হাজীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসকের সাক্ষাৎ

আপডেট : ১১:১৮:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫