ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে বেহাল সড়কে নিজ উদ্যোগে সংস্কার কাজ করলেন সাবেক কাউন্সিলর নুরুন্নবী 

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ব্যস্ততম এলাকা বিশ্ব রোড চৌরাস্তা—এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটি ভাঙাচোরা ও গর্তে ভরে যাওয়ায় যানবাহন ও পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল।

এই ভয়াবহ ভোগান্তি কমাতে মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে নিজ উদ্যোগে হাজীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও সমাজসেবক মোহাম্মদ নুরুন্নবী (সুমন তপুদার) সড়কটি সংস্কারের কাজ শুরু করেন। তিনি স্থানীয়দের সহায়তায় ইট, খোয়া ও বালু ফেলে রাস্তার গর্তগুলো মেরামত করেন।

এসময় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীরা জানান, “এই রাস্তাটা দিয়ে প্রতিদিন শত শত মানুষ ও যানবাহন চলাচল করে। রাস্তা এমন অবস্থায় ছিল যে, বৃষ্টি হলে পানি জমে যেত, মোটরসাইকেল ও সিএনজি উল্টে পড়ত। এখন অন্তত অস্থায়ীভাবে একটু স্বস্তি মিলছে।”

নিজ উদ্যোগে এ উদ্যোগ নেওয়ায় এলাকাবাসী সাবেক কাউন্সিলর সুমন তপুদারকে ধন্যবাদ জানিয়েছেন।

নুরুন্নবী (সুমন তপুদার) বলেন, “মানুষের কষ্ট দেখলে চুপ করে থাকা যায় না। পৌরসভার উদ্যোগের অপেক্ষা না করে আমি নিজ দায়িত্বে কিছুটা হলেও মানুষের ভোগান্তি কমানোর চেষ্টা করেছি।”

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, অস্থায়ী এ সংস্কারের পর পৌর কর্তৃপক্ষ দ্রুত স্থায়ীভাবে সড়কটি সংস্কার করবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে বেহাল সড়কে নিজ উদ্যোগে সংস্কার কাজ করলেন সাবেক কাউন্সিলর নুরুন্নবী 

আপডেট : ০৬:১৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫