ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাহরাইনে ভবন থেকে পড়ে কচুয়ার সফিকের মৃ”ত্যু : পরিবারে শোকের মাতম

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • 145

মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে ২০ তলা ভবনে কাজ করার সময় পড়ে গিয়ে মো. সফিক (৪০) নামের এক বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটে সোমবার (১০ নভেম্বর) বাংলাদেশ সময় বেলা ১টার দিকে (বাহরাইন সময় বেলা ১১টা) দেশটির ছিটমহল এলাকায়।

নিহত সফিক বাহরাইনের মানামা অ্যান্ডার গলিতে বসবাস করতেন বলে জানিয়েছেন প্রবাসী সুব্রত সাহা।
তিনি জানান, কাজ করার সময় অসাবধানতাবশত উপরের তলা থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই সফিকের মৃত্যু হয়।

নিহত সফিক চাঁদপুরের কচুয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের (কোয়া চাঁদপুর) মিয়াজী বাড়ির বাচ্চু মিয়ার ছেলে।
তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সন্তান হারিয়ে সফিকের মা-বাবা, স্ত্রী ও পরিবারের সদস্যরা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। তাঁদের আহাজারিতে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

মরদেহ দ্রুত দেশে আনার জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছেন নিহতের পরিবার।

RK / SAIF

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

বাহরাইনে ভবন থেকে পড়ে কচুয়ার সফিকের মৃ”ত্যু : পরিবারে শোকের মাতম

আপডেট : ০৯:০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫