ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২৪-এর গণঅভ্যুত্থানে নারীরাও তাদের অধিকার প্রতিষ্ঠায় মাঠে নেমেছিল : লায়ন মো. হারুনুর রশিদ

  • মোঃ ফাহাদ
  • আপডেট : ০৯:১৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • 364
চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন মহিলা দলের আয়োজিত মহিলা সমাবেশে অংশ নিয়ে নারীর অগ্রগতিতে বিএনপির ভূমিকা তুলে ধরেন।
শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) বিকালে বিরামপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন—
“নারীদের উন্নয়নে সর্বপ্রথম ভূমিকা রেখেছিল বিএনপি। দেশের অর্থনৈতিক বিকাশে নারীরা আজ গুরুত্বপূর্ণ শক্তি। এজন্যই নারীরা সবসময় বিএনপি তথা ধানের শীষের প্রতি আস্থা রেখেছে। যদিও গত তিনটি নির্বাচনে তারাও ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি।”
তিনি আরও বলেন,
“২৪-এর গণঅভ্যুত্থানে নারীরাও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে মাঠে নেমেছিল। আগামী জাতীয় নির্বাচনে নারীরা যদি আবারো বিএনপির প্রতি বিশ্বাস রাখে, তবে নারীদের ভাগ্যোন্নয়নে আরও ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হবে। গ্রামীণ অর্থনীতিতে নারীর ভূমিকা শক্তিশালী করতে ও নারী-শিশুর স্বাস্থ্যসেবায় উন্নয়ন আনতে বিএনপির ৩১ দফায় সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। ৩১ দফা বাস্তবায়িত হলে কোনো সংস্কারই আর বাকি থাকবে না।”
ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সেলিম গাজীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন—
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি ফজলুল করিম মেম্বার, সাবেক সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম, যুবদলের সাবেক সভাপতি রুহুল আমিন দেওয়ান, উপজেলা মহিলা দলের শারমিন করিম, ইউনিয়ন ছাত্রদলের মনির হোসেন, আ. গাফ্ফার, সাবেক যুবদল নেতা আরাফাত রহমান দিপু প্রমুখ।
এছাড়া সৌদি প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শরিফ খানসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
RK / SAIF
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

২৪-এর গণঅভ্যুত্থানে নারীরাও তাদের অধিকার প্রতিষ্ঠায় মাঠে নেমেছিল : লায়ন মো. হারুনুর রশিদ

আপডেট : ০৯:১৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫