ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে শিশু কিশোর সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

  • সুমন আহমেদ
  • আপডেট : ০৯:১৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • 89

মানবতার সেবায় নিবেদিত সামাজিক সংগঠন “শিশু কিশোর সমাজ সেবা সংগঠন” এর উদ্যোগে মতলব উত্তরেট ছেংগারচর পৌরসভার রুহিতারপাড় দেওয়ানজীপাড়া মরাধন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে একদিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি। শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় জনগণের মধ্যে রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি মুহূর্তে রক্তদানে উৎসাহিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল।
কর্মসূচিতে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষ অংশ নেন। উপস্থিত স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণকারীদের রক্তের নমুনা সংগ্রহ করে তাৎক্ষণিকভাবে রক্তের গ্রুপ শনাক্ত করেন এবং প্রত্যেককে তাদের রক্তের গ্রুপ লেখা কার্ড প্রদান করেন।
সংগঠনের সদস্যরা জানান, অনেক মানুষ নিজের রক্তের গ্রুপ জানেন না। ফলে প্রয়োজনে রক্ত দিতে বা নিতে দেরি হয়। আমাদের লক্ষ্য সবাই যেন নিজের রক্তের গ্রুপ সম্পর্কে সচেতন হন এবং মানবিক দায়িত্ববোধ থেকে রক্তদানে এগিয়ে আসেন।
এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকরা নিজেদের রক্তের গ্রুপ জানতে পেরে সন্তোষ প্রকাশ করেন। তারা মনে করেন, এমন কর্মসূচি ভবিষ্যতে জরুরি চিকিৎসা পরিস্থিতিতে রক্ত সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে বিদ্যালয় কর্তৃপক্ষ, সংগঠনের সদস্য, স্থানীয় স্বাস্থ্যকর্মী ও সহযোগী সকলের আন্তরিক প্রচেষ্টা ছিল অনন্য।
শেষে উপস্থিত সবাই এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়ে শিশু কিশোর সমাজ সেবা সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

RK / SAIF
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলব উত্তরে শিশু কিশোর সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

আপডেট : ০৯:১৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫