ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে বীরমুক্তিযোদ্ধা মনির গাজীর  রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

হাজীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মনির হোসেন গাজীর দাফন সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) উপজেলার সকালে বড়কুল পশ্চিম ইউনিয়নের রামচন্দ্রপুর ভুঁইয়া একাডেমি মাঠে অনুষ্ঠিত জানাযা শেষে নাটেহরা গ্রামের গাজী বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

জানাযার পূর্বে রাষ্ট্রীয় মর্যাদা (গার্ড অব অনার) প্রদান করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইবনে আল জায়েদ হোসেন এবং গার্ড অব অনারে সালাম প্রদান করেন, হাজীগঞ্জ থানার অফিসার উপ-পরিদর্শক মো. জয়নাল আবেদীন। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

জানাযা’য় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক ও কমান্ডার  বীরমুক্তিযোদ্ধা আনোয়ার উল্যাহ পাটওয়ারী, বড়কুল পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন হেলালসহ অন্যান্য জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ কয়েক শতাধীক লোকজন উপস্থিত ছিলেন।

গত ১৬ নভেম্বর রোববার দিবাগত রাতে অসুস্থতাজনিত কারনে মো. মনির হোসেন গাজী কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে ও ২ মেয়ে সন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি নাটেহরা গ্রামের গাজী বাড়ির মৃত আব্দুল হকের ছেলে।

এর আগে তিনি রোববার দুপুরে হৃদরোগজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। ওই সময়ে হাজীগঞ্জ বাজারস্থ একটি বেসরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লার মুন হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তিনি ওইদিন রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এদিকে বড়কুল পশ্চিম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মনির হোসেন গাজীর মৃত্যুতে তাঁর পরিবার, নিকট আত্মীয়-স্বজনসহ ওই ইউনিয়নে এবং বীরমুক্তিযোদ্ধাদের মাঝে শোকের ছায়া নেমে আসে। জানাযা অনুষ্ঠানে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান, বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে বীরমুক্তিযোদ্ধা মনির গাজীর  রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

আপডেট : ০৬:৫৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫