বগুড়ার সোনাতলায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাঈনুল হককে অবসরজনিত বিদায় সংবর্ধনা দিয়েছে সোনাতলা প্রেস ক্লাব। সোমবার বিকেলে উপজেলা পুরাতন ভুবন চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাতলা প্রেস ক্লাবের সভাপতি শহিদুল ইসলাম শাহিন, শামীম হোসেন সুজন, জাহিনুর ইসলাম, আমিরুল ইসলাম, আবু হেলাল, ফয়সাল আহম্মেদ, তৌহিদ আহমেদসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন, অনুষ্ঠানে বক্তারা মাঈনুল হকের কর্মজীবনের সাফল্য ও দায়িত্বশীলতার প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কর্মস্থলের জন্য তাকে শুভ কামনা জানান।




















