ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৯নং গন্ধর্ব্যপুর উঃ ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৫৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • 64

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইউনিয়ন জামায়াতের উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

২০ নভেম্বর, বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে শুরু হওয়া এই মেডিকেল ক্যাম্পে স্থানীয় অসংখ্য রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় বিভিন্ন ধরনের ওষুধ গ্রহণ করেন।

মেডিকেল ক্যাম্পে সেবা প্রদান করেন ডা. মোঃ আরিফুর রহমান—
এমবিবিএস (সিওমেক), সিএমইউ (আল্ট্রা), পি.জি.টি (পেইন মেডিসিন), সি.সি.ডি (ডায়াবেটোলজি–বারডেম)।
তিনি মেডিসিন, ডায়াবেটিস, বাতব্যথা, হাড়ভাঙ্গা, নাক-কান-গলা, চর্ম ও যৌন রোগ, এলার্জি এবং শিশু বিভাগের বিভিন্ন রোগীর চিকিৎসা করেন।

ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন করতে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ আবদুল মোতাল্লেব, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ আব্দুল্লাহ ফরিদসহ ইউনিয়ন জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা।

মানুষের কল্যাণে এমন উদ্যোগকে স্থানীয়রা আন্তরিকভাবে স্বাগত জানায় এবং প্রশংসা প্রকাশ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

৯নং গন্ধর্ব্যপুর উঃ ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আপডেট : ০৬:৫৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫