ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে মোবাইল কোর্টে বিস্ফোরক লাইসেন্স ও রুট পারমিট না থাকায় দুইজনকে জরিমানা

  • সুমন আহমেদ
  • আপডেট : ০৭:৩৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • 81

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার কালিপুর বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে বিস্ফোরক লাইসেন্স ছাড়াই সিলিন্ডার গ্যাসের ব্যবসা পরিচালনা করায় একজন দোকানি‌কে পেট্রোলিয়াম আইন-২০১৬ এর ২০(১) ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে ড্রাইভিং লাইসেন্স ও রুট পারমিট ছাড়াই গাড়ি চালানোর দায়ে একজন চালককে সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৬৬ ও ৭৭ ধারায় আরও ১০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। সিলিন্ডার গ্যাসসহ যে কোনো ঝুঁকিপূর্ণ ব্যবসা অবশ্যই বৈধ লাইসেন্সের আওতায় করতে হবে। একইভাবে রুট পারমিট ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো জননিরাপত্তার জন্য বড় হুমকি। যারা আইন লঙ্ঘন করবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলেন তিনি।

আরকে/ সাইফ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলব উত্তরে মোবাইল কোর্টে বিস্ফোরক লাইসেন্স ও রুট পারমিট না থাকায় দুইজনকে জরিমানা

আপডেট : ০৭:৩৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫