চাঁদপুর-৪(ফরিদগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী দলীয়ভাবে মনোনীত সংসদ সদস্য এমপি প্রার্থী জেলা জামায়াতের সম্মানিত আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজি নির্বাচনী প্রচারের অংশ হিসেবে ৯নং গোবিন্দপুর পথসভা করেছেন।
উক্ত গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথি : মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী
জেলা আমীর ও সংসদ সদস্য পদপ্রার্থী চাঁদপুর -৪ (ফরিদগঞ্জ)
বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাওলানা মো: ইউনুস হেলাল,আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদগঞ্জ উপজেলা,শরীফ মোহাম্মদ আব্দুল কুদ্দুস,মো: রোকন উদ্দিন সহ জামায়াতের উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বাজার ব্যবসায়ীদের একটি অংশ।
গনসংযোগ ও পথসভায় মনোনীত এমপি প্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সৎ নেতৃত্বে ও আল্লাহর আইনের বাস্তবায়ন চাই। আমাদের দলীয় মন্ত্রীরা দায়িত্ব পালন কালে কোন দুর্নীতিতে জড়িত ছিলেন না। আমারা ক্ষমতায় গেলে চাঁদাবাজি মুক্ত সমাজ এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করব ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচনে সকল সম্প্রদায়ের সমর্থন আশা করেন। এ ছাড়াও সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি সমাজের উন্নয়ন মূলক কাজে একত্রিত ভাবে এগিয়ে আসার আহ্বান জানান।সেই সাথে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রত্যাশা করেন।
আরকে/ সাইফ




















