ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সোনাতলায় পাকুল্লা ইউপি’র  বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান

বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান। শনিবার সকালে তিনি এসব কেন্দ্র ঘুরে দেখেন এবং সামগ্রিক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভীন, জেলা স্টাফ অফিসার তাসোয়ার তানজামুল হক, উপজেলা নির্বাচন কর্মকর্তা সোহাগ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ নজমুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনায়েতুর রশিদ এবং পাকুল্লা ইউপি চেয়ারম্যান লতিফুল বারী টিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তিনি পদ্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, লুৎফর রহমান বালিকা বিদ্যালয়, হুয়াকুয়া দ্বিমূখী উচ্চ বিদ্যালয় এবং পাকুল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয়সহ ইউনিয়নের উল্লেখযোগ্য ভোটকেন্দ্রসমূহ পরিদর্শন করেন।

পরে তিনি পাকুল্লা ইউনিয়ন পরিষদে যান এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এসময় জেলা প্রশাসক বলেন, জনগণকে আশ্বস্ত করতে আমি এখানে এসেছি। আগামী জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। ভোটকেন্দ্রের  ত্রুটি গুলো  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা তা সমাধান করবেন।
পরিদর্শনকালে তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

আরকে/ সাইফ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

সোনাতলায় পাকুল্লা ইউপি’র  বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান

আপডেট : ০৩:০০:৩০ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫