ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর-২ আসন ছেংগারচরে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে উঠান বৈঠক

মতলব উত্তর উপজেলাধীন ছেংগারচর পৌরসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়ন বিশেষ করে নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বিকেলে ছেংগারচর পৌরসভার ৮নং ওয়ার্ডে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় অন্তত দেড় হাজার নারী অংশগ্রহণ করেন। উঠান-বৈঠকে প্রধান অতিথি ছিলেন, বিএনপির মনোনয়নপ্রাপ্ত ড. মোহাম্মদ জালাল উদ্দিনের সহধর্মিনী ইঞ্জি. শাহানাজ শারমিন। বৈঠকে নারীর সচেতনতা, সামাজিক মূল্যবোধ ও স্থানীয় উন্নয়নকে এগিয়ে নিতে সম্মিলিতভাবে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রাপ্ত ড. মোহাম্মদ জালাল উদ্দিন। যে কারণে দলীয় কর্মসূচির ৩১ দফা বাস্তবায়নে আটঘাট বেঁধে মাঠে নেমেছেন তিনি। পাশাপাশি দলটির তৃণমূল নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ, কৃষক, দিনমজুর, পেশাজীবীকে এক সুতোয় গাঁথার পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে। এরই মধ্যে ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন, ইউনিয়ন থেকে উপজেলা পর্যায়ে ধারাবাহিকভাবে উঠান বৈঠক সম্পন্ন করার পরিকল্পনা হাতে নিয়ে এ পর্যন্ত দু’শতাধিক উঠান বৈঠক সফলভাবে সম্পন্ন করেছেন তিনি।
ইঞ্জি. শাহানাজ শারমিন বলেন, তারেক রহমানের নির্দেশনায় এরই মধ্যে কর্মসূচি সফল করতে উঠান বৈঠক, হাট-বাজারে পথসভা, প্রচারপত্র বিতরণ, প্রচার-প্রচারণা ও মিছিলসহ নেতাকর্মীদের নিয়ে নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতির দিকে আমরা অগ্রসর হচ্ছি। ধানের শীষের পক্ষে জনগণকে উদ্বুদ্ধ করছি।
কাউন্সিলর নুরুন নাহারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ডা. আনিসুল আউয়াল, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান, কেন্দ্রীয় স্বেচ্চাসেবক দলের সাবেক সহ-সভাপতি আজহারুল হক মুকুল সহ আরো অনেকে।
আরকে/ সাইফ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুর-২ আসন ছেংগারচরে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে উঠান বৈঠক

আপডেট : ০৮:৫৬:০৪ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫