হাইমচরে নিজ স্বামীর হাতে ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ৪নং নীল কমল ইউনিয়ন ৯নং ওয়ার্ড রাড়ী কান্দিতে।
২৩ নভেম্বর (রবিবার) দুপুরে নীলকমল ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের রাঢ়ী কান্দিতে এ খুনের ঘটনা ঘটে। ভুক্তভোগী অন্তঃসত্ত্বা নারীর নাম কাকলি বেগম।
খুনি স্বামী এক ভিডিও সাক্ষাৎকারে বলেন, আমার বউয়ের গর্ভে যে ৭ মাসের বাচ্চা রয়েছে সেটা আমার না। সে বিভিন্ন ভাবে অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। আমি সাংসারিক ভাবে তাকে নিয়ে অশান্তিতে ছিলাম। আমার অগোচরে সে বিভিন্ন পরপুরুষের সাথে মেলামেশা করতো। আমি তার এই অনৈতিক কর্মকাণ্ডকে মেনে নিতে না পেরে তাকে ধান ক্ষেতের পাশে নিয়ে হাত পা বেধে হত্যা করেছি। সে আরও জানায়, আজ আমি যদি তাকে না মারতাম সে আমাকে মেরে ফেলতো।
ঈশানবালা পুলিশ ফাঁড়ির এস আই কবির সহ সঙ্গীয় ফোর্স ধান খেত থেকে মৃতদেহ উদ্ধার করে এবং ঘাতক স্বামীকে আটক করে।
নীলকমলের চেয়ারম্যান মনির শিকদার জানান, খুনের খবর শুনে আমি ঈশানবালা বাহেরচর পুলিশ ফাঁড়িকে অবগত করলে, এস আই কবির সহ সঙ্গীয় ফোর্স এসে লাশটি উদ্ধার করে এবং ঘাতক স্বামী জহিরুলকে আটক করেছে। পুলিশ আইনানুগ ব্যবস্থা নিবে বলে আমি আশা করি।
RK / SAIF




















