ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধান বিক্রি মোবাইল অ্যাপে, লাভ থাকবে কৃষকের হাতে

ধান বিক্রিতে স্বচ্ছতা ও সহজলভ্যতা নিশ্চিত করতে “ধান বিক্রি মোবাইল অ্যাপে, লাভ থাকবে কৃষকের হাতে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কৃষকের অ্যাপ নিবন্ধন কর্মশালা – ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) বেলা ১২টায় সোনাতলা উপজেলা হল রুমে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক।  কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহ মোঃ শাহেদুর রহমান। অন্য অন্যদের মধ্যে  উপস্থিত ছিলেন, ওসি এলএসডি হরিখালী আবু সাঈদ খন্দকার, ওসি এলএসডি সোনাতলা জালাল উদ্দীন, উপ খাদ্য পরিদর্শক উম্মে হাবিবা, পাকুল্লা ইউপি চেয়ারম্যান লতিফুল বারী টিম,  জোড়গাছা ইউপি  পরিষদ চেয়ারম্যান গোলাম রাব্বানীসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকগন উপস্থিত ছিলেন। কর্মশালায় বক্তারা বলেন, কৃষকদের ধান বিক্রির প্রক্রিয়াকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসার মাধ্যমে সরকারি ক্রয় কার্যক্রম আরও দ্রুত, নির্ভুল ও জবাবদিহিমূলক হবে। এ সময় কৃষকদের মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন ও ধান বিক্রির পদ্ধতি সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়।  কর্মশালায় অংশগ্রহণকারী কৃষকদের অ্যাপ এবং কৃষক নিবন্ধন ওয়েব পোর্টাল ব্যবহারের নিয়ম দেখিয়ে দেওয়া হয়। পাশাপাশি অ্যাপটি ডাউনলোড করার প্রক্রিয়া দেখিয়ে দেন। প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৪ টাকা। প্রশিক্ষণ প্রদান করেন  আরিফুল ইসলাম জেলা খাদ্য অফিস।

আরকে/ সাইফ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ধান বিক্রি মোবাইল অ্যাপে, লাভ থাকবে কৃষকের হাতে

আপডেট : ০৩:১৩:১৭ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫