ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দাফনের পর ক’ব’র খুঁড়ে মায়ের ম’রদে’হ ঘরে আনল সজিব

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:১৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • 139

গাজীপুরের কালিয়াকৈরে ঘটে গেছে এক ভয়াবহ ও অবিশ্বাস্য ঘটনা। মাদকাসক্ত অবস্থায় অস্বাভাবিক আচরণে সীমা ছাড়িয়ে নিজের মায়ের মরদেহ কবর থেকে তুলে ঘরে নিয়ে এসেছে সজিব নামের এক যুবক। এ ঘটনা এলাকাজুড়ে চরম আতঙ্কের সৃষ্টি করেছে।

স্থানীয় ও পরিবারসূত্রে জানা যায়, মোথাজুরী এলাকার খোদেজা বেগম স্বামী মৃত্যুর পর একমাত্র ছেলে সজিবকে নিয়ে বাস করতেন। দীর্ঘদিন ধরেই ছেলে সজিবের মাদকাসক্তি ও অসংলগ্ন আচরণে মা–ছেলের সম্পর্ক অস্থির ছিল। গত শনিবার দুপুরে বাগবিতণ্ডার পর হতাশায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন খোদেজা বেগম। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে রবিবার সন্ধ্যায় তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

কিন্তু দাফনের পর থেকেই সজিব ক্ষিপ্ত হয়ে ওঠে। কেন মাকে দাফন করা হয়েছে—এই অভিযোগে স্বজনদের ফোন করে পর্যন্ত হুমকি দিতে থাকে। রাতের কোনো একসময় গোপনে কবর খুঁড়ে মায়ের মরদেহ তুলে নিজের ঘরে এনে মশারির ভেতরে লেপ–কাঁথা দিয়ে ঢেকে রাখে।

সোমবার সকালে কবর খোলা দেখে স্থানীয়রা সন্দেহে পড়ে। পুলিশকে খবর দিলে সজিবের ঘরের তালা ভেঙে উদ্ধার করা হয় মরদেহ। তখন ঘরজুড়ে ছড়াচ্ছিল তীব্র দুর্গন্ধ। স্বজন ও প্রতিবেশীদের কেউই এই ঘটনার ভয়াবহতা বিশ্বাস করতে পারছিলেন না।

পুলিশ মরদেহ পুনরায় দাফন করেছে এবং সজিবের আচরণকে অস্বাভাবিক ও উদ্বেগজনক বলে মন্তব্য করেছে। ঘটনাটি ঘিরে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

দাফনের পর ক’ব’র খুঁড়ে মায়ের ম’রদে’হ ঘরে আনল সজিব

আপডেট : ০৯:১৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫