ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি’র প্রায় ৬০ আসনে মনোনয়ন নিয়ে বিক্ষোভ:পুনঃ বিবেচনার দাবি

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১২:২৫:০৬ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • 96

২৩৭টি আসনে কেন্দ্রীয় মনোনয়ন ঘোষণার পর থেকেই বিএনপির তৃণমূলের মধ্যে অসন্তোষ তীব্র আকার ধারণ করেছে। প্রায় এক মাস পেরিয়ে গেলেও রাজপথ থেকে সামাজিক মাধ্যম—সবকিছুতেই মনোনয়নবঞ্চিতদের পক্ষে সরব হয়ে উঠছেন স্থানীয় নেতাকর্মীরা। দেশের নানাপ্রান্তে চলছে বিক্ষোভ, মানববন্ধন, পদযাত্রা ও প্রতীকী কর্মসূচি। কোথাও কোথাও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে ঘোষিত প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষে।

তৃণমূলে অভিযোগ—এক-এগারোর সংস্কারপন্থী, বহিরাগত কিংবা ‘হাইব্রিড’ প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। দীর্ঘদিনের ত্যাগী নেতা–কর্মীরা প্রাপ্য মূল্যায়ন পাননি। এ অভিযোগকে কেন্দ্র করে এখন পর্যন্ত ৬০টিরও বেশি আসনে প্রতিবাদের আগুন জ্বলছে।

সাতক্ষীরা-২ ও ৩; চাঁদপুর-২ ও ৪; জয়পুরহাট-১ ও ২; মৌলভীবাজার-২; মেহেরপুর-১; কুষ্টিয়া-২ ও ৪; চাঁপাইনবাবগঞ্জ-১ ও ২; নোয়াখালী-৫ ও ৬; চট্টগ্রাম-২, ৪, ১২, ১৩ ও ১৬—এসব এলাকায় বিক্ষোভ যেন প্রতিদিনই নতুন মাত্রা পাচ্ছে। দাবির কেন্দ্রে একই কথা—ঘোষিত প্রার্থী পরিবর্তন করতে হবে।

দলের ভেতরে উত্তাপ বাড়তে থাকলেও কেন্দ্রীয় নেতৃত্ব মাঠপর্যায়ের প্রতিক্রিয়া মনোযোগসহকারে পর্যবেক্ষণ করছে। সিদ্ধান্তকে ‘চূড়ান্ত’ বলা হয়নি, এমন ইঙ্গিত একাধিক নেতারা দিয়েছেন। প্রার্থী বাছাইয়ে পক্ষান্তরে কিছু ভুল সিদ্ধান্ত হয়ে থাকলে তা পুনর্বিবেচনার সুযোগ রাখা হয়েছে বলেও কেন্দ্রীয় পর্যায়ে আলোচনার ইঙ্গিত মিলছে। তবে সামগ্রিকভাবে বড় পরিবর্তনের সম্ভাবনা খুব বেশি দেখা যাচ্ছে না।

তৃণমূলে প্রতিক্রিয়ার তীব্রতা বিএনপির অভ্যন্তরীণ সংকটকে আবারও সামনে নিয়ে এসেছে। মনোনয়নকে কেন্দ্র করে উদ্ভূত এই অস্থিরতা দলটির আগামী নির্বাচনী প্রস্তুতিতে কী প্রভাব ফেলবে—এখন রাজনৈতিক বিশ্লেষণেও তা আলোচনার কেন্দ্রবিন্দুতে

আরকে/ সাইফ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

বিএনপি’র প্রায় ৬০ আসনে মনোনয়ন নিয়ে বিক্ষোভ:পুনঃ বিবেচনার দাবি

আপডেট : ১২:২৫:০৬ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫