ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে নৌবাহিনীর ৮৫ সদস্যের লেবানন যাত্রা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:২৮:৫১ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • 97

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফিল-এ অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর ৮৫ সদস্যের একটি দল বুধবার চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। তারা ব্যানকন-১৬ কন্টিনজেন্টের অধীনে লেবাননে মোতায়েন নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা সংগ্রাম’-এ দায়িত্ব গ্রহণ করবেন।

বিদায় উপলক্ষে চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষে চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম আশরাফুল আলম বিমানবন্দরে নৌসদস্যদের আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা ও বিদায় জানান। এ সময় নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এর আগে ১৯ নভেম্বর ক্যাপ্টেন ফাহিদ আবদুল্লাহ্-এর নেতৃত্বে প্রথম দফায় ২৫ সদস্যের আরেকটি দল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লেবাননের উদ্দেশে রওনা হয়। আগামী ২৭ নভেম্বর ব্যানকন-১৫ কন্টিনজেন্টের ১১০ নৌসদস্যের দেশে ফেরার কথা রয়েছে।

মোতায়েনের আগে নৌসদস্যদের উদ্দেশে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা। তিনি সততা, দক্ষতা ও দায়িত্ববোধের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বজায় রাখতে উদ্বুদ্ধ করেন।

২০১০ সাল থেকে বাংলাদেশ নৌবাহিনী লেবাননে ইউনিফিলে শান্তিরক্ষার দায়িত্ব পালন করছে। ভূ-মধ্যসাগরে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্কফোর্সের অংশ হিসেবে ‘বানৌজা সংগ্রাম’ অবৈধ অস্ত্র ও গোলাবারুদের অনুপ্রবেশ প্রতিরোধ, মেরিটাইম ইন্টারডিকশন অপারেশন, সন্দেহজনক জাহাজ-এয়ারক্রাফট নজরদারি, দুর্ঘটনাগ্রস্ত জাহাজ উদ্ধার এবং লেবানিজ নৌসদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে।

এছাড়া জাহাজটি লেবাননে বসবাসরত বাংলাদেশিদের নিয়মিত চিকিৎসা সেবাও দিয়ে যাচ্ছে। দীর্ঘ ১৫ বছর ধরে শান্তিরক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ নৌবাহিনী দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে।

আরকে/ সাইফ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে নৌবাহিনীর ৮৫ সদস্যের লেবানন যাত্রা

আপডেট : ০৯:২৮:৫১ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫