ঢাকা ০৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী ১৫ জুন থেকে সবধরনের কোচিং সেন্টার বন্ধ | Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:২২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২
  • 107

অনলাইন ডেস্কঃ

আগামী ১৯ জুন থেকে শুরু হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা, শেষ হবে আগামী ৬ জুলাই। এরই মধ্যে প্রকাশ হয়েছে সময়সূচি। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগামী ১৫ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত সবধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ রবিবার (১২ জুন) এসএসসি পরীক্ষা নিয়ে আইন-শৃংঙ্খলা সংক্রান্ত সভা শেষে এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি ও সমমান পরীক্ষার জন্য আগামী ১৫ জুন থেকে পরবর্তী তিন সপ্তাহ পর্যন্ত দেশের সবধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে। কোচিং সেন্টাগুলোকে নজরদারির আওতায় আনা হবে। এমনিতে পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ থাকে। তবে যারা গোপনে খোলা রাখেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কোচিং সেন্টার স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ আছে কিনা জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘কোচিং শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর; তা আমরা বলছি না। সব শিক্ষার্থীর মেধা এক থাকে না। অনেক শিক্ষার্থীর ক্লাসের বাইরে সহযোগিতা প্রয়োজন। শ্রেণিকক্ষে তাদের সব চাহিদা মেটানো সম্ভব হয় না, তাই তাদের জন্য কোচিং প্রয়োজন রয়েছে। তবে কোনও কোনও শিক্ষক ক্লাসে মনোযোগ না দিয়ে কোচিং নিয়ে ব্যস্ত থাকেন। কোচিং না করলে নম্বর কমিয়ে দেন তাও অনৈতিক। তবে কোচিংয়ের ধরন পাল্টানো হবে।’

শিক্ষকদের ‘কোচিং বাণিজ্য’ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘কোনও শিক্ষক যদি ক্লাস রুমের বাইরে ভালো শেখান তা কি বন্ধ করা সম্ভব? তবে কোনও শিক্ষক যাতে শিক্ষার্থীদের কোচিংয়ে বাধ্য না করেন সেই পদক্ষেপ নেওয়া হবে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

আগামী ১৫ জুন থেকে সবধরনের কোচিং সেন্টার বন্ধ | Rknews71

আপডেট : ০৯:২২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২