ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) জাবেদ হোসেন চৌধুরীর বিদায় সংবর্ধনা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:১৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • 274

Oplus_131072

হাজীগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাবেদ হোসেন চৌধুরীর বদলি আদেশ জারি হওয়ায় তাকে বিদায় সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বদলির সরকারি আদেশ পৌঁছানোর পর রাতেই আনুষ্ঠানিকভাবে তাকে বিদায় জানানো হয়।

উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, দায়িত্ব পালনের শুরু থেকেই তিনি সহজ-সরল আচরণ, সৎ কর্মপদ্ধতি এবং দ্রুত বিচারিক কার্য পরিচালনার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেন। ভূমি সেবা, অভিযোগ নিষ্পত্তি ও নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনায় তার ভূমিকা এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।

তার বিদায় উপলক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা তার কর্মজীবনের সফলতা এবং মানবিক আচরণের কথা তুলে ধরে কৃতজ্ঞতা প্রকাশ করেন। দায়িত্ব পালনকালে তিনি হাজীগঞ্জে সুশাসন প্রতিষ্ঠা, সেবা সহজীকরণ এবং অনিয়ম প্রতিরোধে বিশেষ ভূমিকা রেখে গেছেন বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

উপজেলা প্রশাসন আশা প্রকাশ করে জানায়, নতুন কর্মস্থলেও তিনি সমান দক্ষতায় দায়িত্ব পালন করবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) জাবেদ হোসেন চৌধুরীর বিদায় সংবর্ধনা

আপডেট : ০৮:১৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫