চাঁদপুরের হাজীগঞ্জে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহীনি সমাজ কল্যাণ সমিতির মতবিনিময় সভা শনিবার হাজীগঞ্জ শেরটান হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সার্জেন্ট জাহাঙ্গীর আলমের কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু হওয়া এ সভায় প্রধান অতিথি ছিলেন হাজীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেন। সমিতির সভাপতি ( অবসর প্রাপ্ত) ওয়ারেন্ট অফিসার মো: আওলাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিষেশ অতিথি ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, (অবসর প্রাপ্ত) ক্যাপ্টেন মো: আবদুল হাই, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.)মো : হাসানুজ্জামান, সার্জেন্ট (অব.) হোসেন মোল্লা লিটন,
উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, সংগঠনের সহ – সভাপতি রিজোয়ানুল হক প্রমুখ।
সভায় অবসর প্রাপ্ত বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সৈনিকেরা অংশ গ্রহন করেন।
সভায় তাদের নানা প্রকার সমস্যা সমাধানের উপায় ও ভোনবোজন ও ফ্যামেলী ডে করার জন্য গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সবশেষে প্রীতিভোজের আয়োজন করা হয়।
আগামী মাসিক সভাটি মাসের শেষ শনিবার (২৭ ডিসেম্বর ) অনুষ্ঠিত হবে।
হাজীগঞ্জে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী সমাজ কল্যাণ সমিতির মতবিনিময় সভা
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৮:০৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- 68
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















