ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:৪০:০৩ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • 113

চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে শনিবার সকালে চাঁদপুর পুলিশ লাইন্সে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম-এর পার্বত্য রাঙ্গামাটি জেলায় বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে আবেগঘন পরিবেশে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল কবির।

২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর চাঁদপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রায় ১ বছর ২ মাস ১০ দিন সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি। দায়িত্ব পালনকালে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করার পাশাপাশি জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে নেন নানা সৃজনশীল উদ্যোগ। সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে তার সুদূরপ্রসারী পদক্ষেপ জেলার মানুষকে করেছে আরও নিরাপদ ও আশ্বস্ত।

বিদায় সংবর্ধনায় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা তার কর্মময় জীবনের প্রশংসা করেন। তারা জানান, একজন সৎ, মেধাবী, চৌকস, পরিশ্রমী ও মানবিক গুণসম্পন্ন পেশাদার পুলিশ অফিসার হিসেবে তিনি চাঁদপুরবাসীর কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখে যাচ্ছেন। সহকর্মীরা বিদায়ী পুলিশ সুপারের ভবিষ্যৎ জীবনের সার্বিক সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ লুৎফর রহমান, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ আব্দুল হাই চৌধুরী, জেলার সব থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, গোয়েন্দা শাখা, শহর ও যানবাহন শাখার কর্মকর্তা, কোর্ট পুলিশ পরিদর্শক, পুলিশ লাইন্সের আরআইসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা।

আরকে/ সাইফ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব

আপডেট : ০৯:৪০:০৩ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫