ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর সদরে যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট অভিযান:৭০ হাজার টাকা জরিমানা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:৩৭:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • 122

চাঁদপুর জেলার সদর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ট্রাফিক আইন নিশ্চিত করতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে যৌথ বাহিনী বিশেষ ভ্রাম্যমাণ চেকপোস্ট পরিচালনা করেছে। গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার ২৯ নভেম্বর বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওয়ারলেস মোড় এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, বেপরোয়া গতিতে যান চালানো এবং হেলমেট ছাড়া মোটরসাইকেল চালনাসহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। এ সময় মোট ১৩০টি যানবাহন তল্লাশি করা হয়।

যানবাহনের কাগজপত্রে অসঙ্গতি এবং আইন অমান্যের কারণে মোটরসাইকেল ও প্রাইভেট গাড়ির বিরুদ্ধে ১৪টি মামলা দায়ের করা হয়। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। লাইসেন্স না থাকায় ৮টি গাড়ি জব্দ করা হয়েছে।

ট্রাফিক আইন পরিপালন নিশ্চিত করা এবং অবৈধ কর্মকাণ্ড দমনসহ আইনের শাসন সমুন্নত রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুর সদরে যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট অভিযান:৭০ হাজার টাকা জরিমানা

আপডেট : ১১:৩৭:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫