বাহরাইনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় খতমে ইউনুস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাত ৮টায় রাজধানী মানামার একটি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির সহ-সভাপতি আকবর হোসেন এবং সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ -এর সঞ্চালনায় প্রথমে কোরআন তেলাওয়াত করেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সালাউদ্দিন কবির, আক্তার মোল্লা এবং মাওলানা বশির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সভাপতি ফয়সাল মাহমুদ চৌধুরী। গেস্ট অব অনার ছিলেন প্রধান উপদেষ্টা সাবের আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—দলের সিনিয়র উপদেষ্টা খ. ম. আশরাফ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন ও মকবুল হোসেন মুকুল, দপ্তর সম্পাদক নাজমুল হাসান সোহাগ, আসলাম সাগর, আকবর আলী, ছানু মিয়া, সম্রাট নজরুল ইসলাম, তাহের গাজী, সফর আলী, সিরাজ, যুবনেতা সরদার রুবেল হক, মোস্তাক আহমেদ, লিমন, হারিস খলিফা, আবুল বাশার, ফোরকান, মাকসুদ, মহসিন, স্বেচ্ছাসেবক নেতা দুলাল তালুকদার, সেলিম, আব্দুল্লাহ আল মামুন, শ্রমিকদল নেতা আমানউল্লাহ, আমির উদ্দিন, কৃষকদল নেতা আহসান উল্লাহ, আতিকুল ইসলাম, হারিছুল হক রিপন সহ বিভিন্ন অঙ্গ–সহযোগী সংগঠন ও শাখা কমিটির নেতৃবৃন্দ।
কোরআন তেলাওয়াত ও সম্মিলিত দোয়া এবং ইউনুস খতম শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় অশ্রুসিক্ত বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা খতিব মনিরুল ইসলাম।
এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সকলের মঙ্গল এবং দেশ–জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেও প্রার্থনা করা হয়।
বাহরাইনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় খতমে ইউনুস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
-
মাহির তালুকদার আলম - আপডেট : ০৮:০৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- 607
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















