ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর জেলা প্রশাসকের সাথে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:৪৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • 135

চাঁদপুরের মাননীয় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল ইসলাম সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সূরার সদস্য ও চাঁদপুর জেলা আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী।

সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় সূরা সদস্য ও জেলা নায়েবে আমির এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, জেলা সেক্রেটারি এডভোকেট শাহজাহান মিয়া, চাঁদপুর শহর আমির অ্যাডভোকেট শাহজাহান খান এবং সদর আমির মাওলানা আফসার উদ্দিন মিয়াজী।

সাক্ষাৎকালে জেলার সামগ্রিক পরিস্থিতি, সামাজিক উন্নয়ন, মানবিক কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার প্রয়োজনীয় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং সহযোগিতামূলক পরিবেশ অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

নেতৃবৃন্দ জেলা প্রশাসকের আন্তরিকতা ও সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুর জেলা প্রশাসকের সাথে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

আপডেট : ০৯:৪৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫