ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে অসহায় নারীদের পাশে এম এ হান্নানের শাড়ি বিতরণ ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায়  ও দোয়া মাহফিল।

  • মোঃ ফাহাদ:
  • আপডেট : ০৮:১৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • 91

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও অসহায় নারীদের মাঝে শাড়ি বিতরণ অনুষ্ঠিত হয়েছে ফরিদগঞ্জে।
মঙ্গলবার দুপুরে উপজেলার ১৫ নং রূপসা উত্তর ইউনিয়নের ঐতিহ্যবাহী রূপসা আহমদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের পক্ষ থেকে এ মানবিক আয়োজন করা হয়।
এ সময় এলাকার এক হাজারেরও বেশি অসহায়, দুস্থ ও নিম্নআয়ের নারীদের হাতে শাড়ি তুলে দেন স্থানীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান ও সাহসিকতা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্যের জন্য দোয়া করার আহ্বান জানান তারা।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম বেপারীর সঞ্চালনায় এবং ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র মঞ্জিল হোসেন পাটোয়ারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম নজু পাটোয়ারী, উপজেলা বিএনপির সদস্য আমির হোসেন, নফর আলী মুন্সি, হুমায়ুন কবির টিপু, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাজু হোসেন, সাধারণ সম্পাদক ওমর ফারুক রিপন, সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি ইসমাইল হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক হাছানসহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মানবিক উদ্যোগ হিসেবে শাড়ি বিতরণের এই আয়োজন এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জে অসহায় নারীদের পাশে এম এ হান্নানের শাড়ি বিতরণ ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায়  ও দোয়া মাহফিল।

আপডেট : ০৮:১৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫