ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে রবি মৌসুমে বীজ ও সার বিতরণ

২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন ও সহায়তা খাতের আওতায় রবি মৌসুমে বোরো ধানের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তায় চাঁদপুরের মতলব উত্তরে প্রণোদনা হিসেবে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) উপজেলা চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি। এতে ৭৫০ জন প্রান্তিক কৃষককে উফশী বোরো ধানের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
 এ ছাড়া ৫০০ জন কৃষকের মধ্যে হাইব্রিড জাতের বোরো ধানের জন্য ২ কেজি করে বীজ বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলীর সভাপতিত্বে সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সাংবাদিক বোরহান উদ্দিন ডালিম, সাংবাদিক ফারুক হোসেন, এবং বাগানবাড়ি ইউনিয়নের কৃষক প্রতিনিধি রিপন সূত্রধর প্রমুখ।
 উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ, প্রাণীসম্পদ কর্মকর্তা শ্যামল চন্দ্র দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম, সমবায় কর্মকর্তা ফারুক আলম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. সালাউদ্দিন প্রমুখ ।
 প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, কৃষি হচ্ছে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও কৃষি ইনপুটে সহায়তা দিতে সরকার নিয়মিতভাবে প্রণোদনা দিয়ে যাচ্ছে। এর মাধ্যমে কৃষকের উৎপাদন বৃদ্ধি পাবে, ব্যয় কমবে এবং খাদ্য নিরাপত্তায় বড় ভূমিকা রাখবে। পরে তালিকাভুক্ত কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলব উত্তরে রবি মৌসুমে বীজ ও সার বিতরণ

আপডেট : ০৬:৩৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫