ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কানাডায় নিখোঁজের দশদিন পর মিলল চাঁদপুরের রেদওয়ানের মরদেহ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:২০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • 127

স্বপ্ন নিয়ে কানাডায় যাওয়া চাঁদপুরের মতলব উত্তরের তরুণ মাহাদী হাসান রেদওয়ান (২৩) শেষ পর্যন্ত দেশে ফিরলেন লাশ হয়ে। ব্রিটিশ কলম্বিয়ার নানাইমুতে প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর তার মরদেহ খুঁজে পায় স্থানীয় কর্তৃপক্ষ। পরিবার, স্বজন আর পরিচিতদের আশা-প্রত্যাশা ভেঙে দিয়ে আজ ভোরে তুর্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে দেশে পৌঁছায় রেদওয়ানের নিথর দেহ।

মতলব উত্তরের লুধুয়া গ্রামের লফতালি সরকার বাড়ির মোস্তফা কামাল সরকারের ছোট ছেলে রেদওয়ান। মাত্র ছয় মাস আগে উন্নত জীবনের স্বপ্নে কানাডায় গিয়েছিলেন। কিন্তু বাস্তবতা হয়ে উঠল দুঃস্বপ্নেরও ভয়ংকর রূপ।
২ নভেম্বর নিখোঁজ হওয়ার পর টানা খোঁজাখুঁজির মাঝে পরিবারের প্রতিটি মুহূর্ত কেটেছে দুশ্চিন্তা আর অশ্রুতে। শেষ পর্যন্ত ১২ নভেম্বর নানাইমুর টার্নার রোড ও মোস্টার রোডের মাঝামাঝি হাইওয়ে সংলগ্ন ঝোপের পাশে তার মরদেহ উদ্ধার করে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)।

তাদের ধারণা—মরদেহ উদ্ধারের প্রায় দশ দিন আগেই তার মৃত্যু হয়েছে। কীভাবে, কার হাতে—এসব প্রশ্ন এখনো অন্ধকারে। ঘটনাটি অপরাধ তদন্ত হিসেবে গুরুত্ব সহকারে দেখছে পুলিশ।

আজ সকাল ৫টা ৩৫ মিনিটে রেদওয়ানের মরদেহ যখন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়, তখন পরিবারের কান্না আর ভাঙা স্বপ্নের ভারে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। দুপুরে লুধুয়া গোরস্থানসংলগ্ন মাদরাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।

এক তরুণের বিদেশযাত্রার স্বপ্ন, হঠাৎ নিখোঁজ হওয়া, তারপর মরদেহ ফিরে আসা—সব মিলিয়ে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের বুকফাটা কান্নায় আজ লুধুয়ার আকাশও যেন ভারী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

কানাডায় নিখোঁজের দশদিন পর মিলল চাঁদপুরের রেদওয়ানের মরদেহ

আপডেট : ১০:২০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫