বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানে চাঁদপুরের হাজীগঞ্জ
পৌর ০৬ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত অত্র ওয়ার্ড বিএনপি’র সাধারন সম্পাদক মোঃ আবদুস সাত্তার এর সার্বিক তত্ত্বাবধানে শুক্রবার (০৫ ডিসেম্বর) মকিমাবাদ সর্দার বাড়ি বায়তুল আমান জামে মসজিদে জুম্মার নামাজের পর মিলাদ, দোয়া এবং মোনাজাত পরিচালনা করেন অত্র মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা নাসির উদ্দিন।
মিলাদ, দোয়া এবং মোনাজাতে উপস্থিত ছিলেন,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লীগণ,উপজেলা, পৌর এবং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ,যুবদলের নেতৃবৃন্দ, ছাত্রদলের নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।




















