ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জুম্মার নামাজ শেষে রাস্তা পার হতে গিয়ে পিকআপের ধাক্কায় শি’শু নি’হ’ত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৩৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • 259

চাঁদপুরের কচুয়ায় পিকআপের ধাক্কায় মাহির (৮) নামে এক মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর আঞ্চলিক মহাসড়কের সাচার পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে শিশু মাহির হোসেন ঘটনাস্থলে নিহত হয়। নিহত মাদ্রাসা ছাত্র মাহির হোসেন উপজেলার সাচার বাজারের স্বর্ণ ব্যবসায়ী ও বজুরিখোলা গ্রামের এলাহী মিয়ার ছেলে।

জানা গেছে, শিশু মাহির হোসেন জুম্মার নামাজ পড়ে মসজিদ থেকে নামাজ শেষ করে রাস্তা পারাপাড় হওয়ার সময় সাচার পুশিশ ফাঁড়ির সামনে আসার পর গৌরিপুর থেকে আসা কচুয়াগামী পিকআপ গাড়িটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
তবে পিকআপ গাড়িটি বেপরোয়া গতিতে আসার কারণে এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা ঘাতক পিকআপ গাড়িটি আটক করে পুলিশ হেফাজতে দেয় । নিহত মাহির হোসেন সাচার মারকাযুস সুন্নাহ্ কাসেমীয়া মাদ্রাসার নিয়মিত ছাত্র।

নিহতের ঘটনা সত্যতা নিশ্চিত করে সাচার ফাঁড়ির ইনচার্জ ( এসআই) মো: শাহজাহান বলেন, নিহত মাহির লাশ উদ্ধার করা হয়েছে এবং গাড়িটি আটক করে থানায় নেয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

জুম্মার নামাজ শেষে রাস্তা পার হতে গিয়ে পিকআপের ধাক্কায় শি’শু নি’হ’ত

আপডেট : ০৮:৩৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫