ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজিগঞ্জে তরুণীর মর্মান্তিক মৃ”ত্যু: স্বামীর সঙ্গে অভিমান করেই বিষপান

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:১৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • 779

চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের খোলাপাড়া গ্রামে স্বামীর সঙ্গে অভিমান করে জান্নাত আক্তার (২০) নামে এক গৃহবধূর বিষপানে মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্বামী ও তার পরিবার। নিহত জান্নাতের বাড়ি চাঁদপুর সদর উপজেলার মুন্সিরহাট এলাকায়।

স্থানীয় সূত্র ও পরিবার জানায়, বুধবার (৬ ডিসেম্বর) বিকেলে কোনো পারিবারিক বিরোধকে কেন্দ্র করে জান্নাত ইঁদুরের বিষ পান করেন বলে দাবি করেন স্বামী হানিফ। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি সদর মডেল থানায় জানালে এসআই মহসিন হাসপাতালে পৌঁছে সুরতাহাল সম্পন্ন করতে চান। কিন্তু স্বামী হানিফকে ডাকার পরেও তাকে পাওয়া যায়নি। বারবার খোঁজ করেও স্বামীকে না পেয়ে পুলিশ সন্দেহ প্রকাশ করে।

পরবর্তীতে জান্নাতের স্বামীর মামা পরিচয় দেওয়া মো. দুলাল গাজীর উপস্থিতিতে লাশের সুরতাহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

হঠাৎ মৃত্যুর পর স্বামীর গা-ঢাকা দেওয়া, ঘটনার বর্ণনায় অসংগতি এবং পারিবারিক বিরোধের ইঙ্গিত—এ সব মিলিয়ে হাসপাতালে ও এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজিগঞ্জে তরুণীর মর্মান্তিক মৃ”ত্যু: স্বামীর সঙ্গে অভিমান করেই বিষপান

আপডেট : ১১:১৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫